আজ রবিবার , ২৬ জুলাই ২০২৬ ইং  , ১১ শ্রাবণ ১৪৩৩ বঃ , ২০ শাওয়াল ১৪৪৭ হিঃ
নীড় পাতা
‘এ সমাজের আবেদন’
আবদুর রাজজাক রাজু

এ সমাজের আবেদন আজ বড়ই জটিল
সর্বত্র ফাঁদ পাতা অত্যন্ত কুটিল
এ সমাজের পরিবেশ বেশটা আলাদা
এ সময়ে স্থান তাদের যারা নামজাদা।

আজকের সমাজ-মানুষ অতীব বিচিত্র
কঠিন দুর্লভ পাওয়া সত্যকার মিত্র
মানুষের চালচলন রহস্য দুর্বোধ্য
হিংস্রতার কৌশল যেন অপ্রতিরোধ্য।

এ যুগ তো সেই যুগ শক্ত যার লাঠি
বিত্ত  হল সব মর্যাদার বড় মাপকাঠি
ডিজিটালের এই যুগে সবার বুক পাথুরে
সারল্য সততা নেই ভেতরে চাতুরে।

বদলে গেছে মানুষের জীবন উপকরণ
পাল্টে গেছে মানুষের দৃষ্টিভঙ্গীর ধরণ
বিজ্ঞান আর আবিস্কারে বিস্ময়কর জয়
নৈতিক আর আত্মিক ক্ষেত্রে চরম অবক্ষয়।

যান্ত্রিক সভ্যতার যুগ- এগিয়ে চলার মন্ত্র
গ্রাস করেছে বিশ্বায়ন আর পূঁজি ধনতন্ত্র
সব কিছুতেই ব্যবসা আর সব কিছুতেই টাকা
মানুষ নামের খোলস বেশী ভেতরটা তার ফাঁকা।


**********

এই কবিতাটি ৩৫ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো

Warning: Undefined variable $backup in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-poem.php on line 109
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    216.73.216.176
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter