আজ রবিবার , ২৬ জুলাই ২০২৬ ইং  , ১১ শ্রাবণ ১৪৩৩ বঃ , ২০ শাওয়াল ১৪৪৭ হিঃ
নীড় পাতা
ইতিবাচক আর নেতিবাচক
আবদুর রাজজাক রাজু

প্রতি দিনের সব খবর শুনে
ভয় হয়
দেশে কেবলি ঘটেই চলেছে
নয় ছয় ।
নিত্য দিনের চিত্র দেখে
শান্তি নাই
এতটাই বেশী ঘটছে ক্রাইম
ক্লান্তি নাই।
শিক্ষা-দীক্ষা-জ্ঞান-প্রগতির
ফল কোথায়
অন্যায় কাজে বাধা দানের সেই
দল কোথায়।
সবাই এত নিজেকে নিয়ে
ব্যস্ত বেশী
নিজের আখের গোছাতেই শুধু
ন্যস্ত বেশী।
জ্ঞান-বিজ্ঞানের প্রসার যতই
ধুর্ততা বাড়ে
আলোকিত যুগে তবুও কেন
মুর্খতা বাড়ে।
উন্নয়নের এত জোয়ারেও
হানাহানি কেন
প্রতিদিন কত আহাজারি-লাশ
টানাটানি কেন।
চারিদিকে দেখি যতটা ছবি
ইতিবাচক
সমানে সমান অথবা বেশী
নেতিবাচক।


**********

এই কবিতাটি ৩৬ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো

Warning: Undefined variable $backup in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-poem.php on line 109
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    216.73.216.176
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter