আজ রবিবার , ২৬ জুলাই ২০২৬ ইং  , ১১ শ্রাবণ ১৪৩৩ বঃ , ২০ শাওয়াল ১৪৪৭ হিঃ
নীড় পাতা
তোমার দর্শন
মোহাম্মদ সহিদুল ইসলাম

মনটা যদি হতো আমার পূবালী হিল্লোল,
হতাম যদি কভু আমি গন্ধে ভরা ফুল,
সুবাসে জড়িয়ে থাকতাম নবীজীর রওজায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।

মনটা আমার মাতাল সর্বক্ষণ,
ওগো নবী(সঃ), কেমনে পাব তোমার দর্শন?
তোমার তরে, মনটা ছুটে যায়রে মদিনায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।

তোমারে পাবার আশায়,
বেলা আমার যায়রে বয়ে যায়,
দয়া করে এসো আমার মনের আঙ্গিনায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।

হতে যদি পারতাম কভু, আমি সুপারসনিক,
করতাম দেখা তোমার সাথে, তুমি প্রানধিক,
উষ্ণ মনটা তোমার ছোঁয়া চায়রে পেতে চায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।

মেঘমালা হতো যদি আমার পাগল মন,
ওই মদিনায় গিয়ে আমি বহাইতাম বর্ষণ,
কুদরতি পা ধুয়ে দিতাম বর্ষণ-ধারায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।

পূবাল হাওয়া কই তোমারে,
আমার সালাম দিয়ো তারে,
তাঁর কারণে আঁখি আমার যায়রে ভিজে যায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।


**********

এই কবিতাটি ৩৬ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো

Warning: Undefined variable $backup in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-poem.php on line 109
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    216.73.216.64
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter