আজ রবিবার , ২৬ জুলাই ২০২৬ ইং  , ১১ শ্রাবণ ১৪৩৩ বঃ , ২০ শাওয়াল ১৪৪৭ হিঃ
নীড় পাতা
মা
আবদুর রাজজাক রাজু

মায়ের কথা পড়লে মনে
ভাসি অশ্রু জলে
সন্তানেরই বেহেস্ত যে
মায়ের পদতলে।
প্রতি ক্ষনে-মুহুর্তে তাই
মায়ের করি ধ্যান
মা যে আমার স্বপ্ন সুধা
মা যে আমার জ্ঞান।
মায়ের ছোঁয়া মায়ের দোয়া
মায়ের আশীর্বাদ
মায়ের হাতের খাওয়া ছাড়া
আর যত বিস্বাদ।
মায়ের নজর পড়লে গায়ে
সব রোগ হয় ভালো
মা যে আমার আঁধার ঘরে
দীপ্ত চাঁদের আলো।
মা যে আমার চোখের তারা
সাধের নয়ন মনি
এই দুনিয়ায় মা যে আমার
সোনার হীরা খনি।
মা বিহনে আজকে আমি
কতই অসহায়
এই জীবনে মাকে কী আর
ফিরে পাওয়া যায়।
এই পৃথিবীর সুখ শান্তি
সবই মায়ের কাছে
সেই মা আমার বাড়ীর পাশেই
চির নিদ্রায় আছে।


**********

এই কবিতাটি ৩১ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো

Warning: Undefined variable $backup in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-poem.php on line 109
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    216.73.216.64
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter