আজ রবিবার , ২৬ জুলাই ২০২৬ ইং  , ১১ শ্রাবণ ১৪৩৩ বঃ , ২০ শাওয়াল ১৪৪৭ হিঃ
নীড় পাতা
আর কতকাল হাঁপড়ে জ্বলবে বিশ্ব মানবতা
কাজি রুহুল আমিন

ঈদের খুশীতে বিশ্ব মুসলিম আনন্দে মাতোয়ারা
বোমার তান্ডবে ফিলিস্তিনিরা তটস্থ দিশেহারা।
আতর গোলাপ মাখা মাখি নয় উৎকট বারুদের গন্ধ
ফিলিস্তিনের মানুষ হত্যা ইহুদিরা হয়েছে অন্ধ।
সবজি বাজার, স্কুল-কলেজ বোমার আঘাতে ঝাঁঝড়া
রক্তের ফিনকি রক্তিম করেছে চুরমার করেছে পাঁজরা।
কোলের শিশুরা কোলেই মরছে মেহেদী মায়ের হাত
পিতার বুকেই সন্তান মরছে রঞ্জিত হচ্ছে পথঘাট।
নিরাপদ স্থান কোথাও খুঁজে পাচ্ছেনা যেথায় মায়েরা
স্বস্থি পাবে সন্তান রেখে। উদভ্রান্ত আজ ফিলিস্তিনিরা।
গর্ভের শিশুরা ছিটকে মরছে রক্তে রাঙ্গা মায়ের দেহ
লাশ আর লাশ গাদা গাদা লাশ উহুটি বলছেনা কেহ।
দগদগে ঘা বোমায় পোড়ানো কুঁকড়ে কাঁদছে শিশুরা
বিশ্ব বিবেক স্তদ্ধ রয়েছে বিভৎস হাসিতে ইহুদিরা।
আতর লোবান নয় ছুটছে ঝাঁঝাঁল বোমার গন্ধ
অবুঝ শিশুর হত্যায় মেতে ইহুদিরা আজ অন্ধ।
শংকায় শঙ্কিত দুরুদুরু কম্পিত মনপ্রাণ
ভয়ঙ্কর হিংস্র রক্ত পিপাসু ইহুদি জায়ান।
বোমার বারুদে দাপাদাপি করছে গুলি বিদ্ধ পাখির মতই
রক্তের নেশায় উল্লাশে মেতেছে হিংস্র হায়ানার মতই।
জীবন প্রদীপ নিসপ্রভ আজ ফিলিস্তিন ভূমিখন্ড
ধাতব ইহুদির হত্যার বিচার কে দিবে তাদের দন্ড।
বিশ্ব ঘৃণায় মুছে যাক ধরায় ইহুদি জায়ান বাদী
নি:স্ব মানুষ নিশ্বাস নিক জাগ্রত শান্তি বাদী।
আর কতকাল বোমার হাঁপড়ে জ্বলবে বিশ্ব মানবতা
আর কতকাল পালিত হবে হত্যা শোকের নিরবতা।
একটু মায়া একটু মমতা একটু সহানুভুতি
বিশ্ব কি ঝিবে গাজার শিশুদের প্রাণের আকুতি ।


**********

এই কবিতাটি ৩৯ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো

Warning: Undefined variable $backup in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-poem.php on line 109
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    216.73.216.64
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter