আজ সোমবার , ২৭ জুলাই ২০২৬ ইং  , ১২ শ্রাবণ ১৪৩৩ বঃ , ২১ শাওয়াল ১৪৪৭ হিঃ

শুকনো আলু (ভাজি)

উপকরণঃ আলু ৩ টা (মাঝারী), কাচা মরিচ ২ টা (ফালি করে কাটা), আদা ১ ইঞ্চি কিউব পরিমাণ কুচানো (প্রায় ১ চা চামচ), রসুন কুচি ১/২ চা চামচ, পেয়াজ কুচি ১ টেবিল চামচ, জিরা দানা ১/২ চা চামচ, ধনে গুড়া ১/২ চা চামচ, মরিচ গুড়া ১/৪ চা চামচ, লাল মরিচ ২ টা টুকরা করা, হলুদ গুড়া অল্প (পছন্দমতো, বেশী হলুদ হলে দেখতে ভাল লাগবে না), তেল ১/২ কাপ (বা পরিমানমতো), ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো (খুব সামান্য)।

প্রণালীঃ
– আলু কেটে নিন- লম্বায় ১ ইঞ্চি, চওড়ায় ১/৪ ইঞ্চি করে (ছবিতে যেমন)। হালকা সিদ্ধ করুন লবণ দেয়া গরম পানিতে।
– পাত্রে তেল গরম করে এক এক করে প্রথমে জিরার দানা, তারপর- পেয়াজ কুচি, লাল মরিচ, আদা, রসুন দিন।
– সিদ্ধ কাটা আলু দিয়ে দিন, সেই সাথে হলুদ, মরিচ ও ধনে গুড়া দিন। ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন অল্প আঁচে।
– রান্না হয়ে গেলে এবার ধনেপাতা কুচি দিন। নেড়ে আলুর সাথে ভাল করে মেশান, সামান্য পানি ছিটিয়ে দিন যাতে আলুর টুকরা গুলো একটু ভেজা মনে হয়।
– লবণ দিয়ে আরো ৫-৬ মিনিট অল্প আঁচে রান্না করুন।
– আলুতো আগেই সিদ্ধ করা ছিল, তাই খুব কম সময়ে রান্না হবে, এজন্যেই আচ কমিয়ে রাখা। খেয়াল রাখবেন যাতে আলু ভেঙ্গে না যায় আর হাড়ির তলায় লেগে না যায়। আলু হয়ে এলে নামিয়ে গরম গরম রুটি বা চাপাতির সাথে পরিবেশন করুন।

বিভাগ : রেসিপি  |  এই রেসিপিটি ১৩ বার পড়া হয়েছে 
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।

Warning: Undefined variable $additional_loop in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-recipe.php on line 118

Warning: Attempt to read property "max_num_pages" on null in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-recipe.php on line 118
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    216.73.217.61
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter