পুরাণ ঢাকার স্টাইলে তেহারী
উপকরণ :
গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি, গোলমরিচ ৫/৬টি, এলাচ ৭টি, দারুচিনি ২ টুকরো, জায়ফল১/২ টি, জৈয়ত্রি ১/২ চা চামচ, ভেজিটেবিল+সরিষার তেল ১/২ কাপ, পেঁয়াজ স্লাইস ১কাপ, আদা বাটা ২চামচ, রসুন বাটা ১ চামচ, টক দই ১/২ কাপ, কাঁচামরিচ ১০টি, পোলাও চাল ৫০০ গ্রাম, দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি :
প্রথমে গোশতকে দই, আদা বাটা, রসুন বাটা, লবণ গুলমরিচের গুড়ো, গরম মসলা মিশিয়ে ম্যারিনেট করুণ ১ ঘন্টা, ডেকচিতে তেল দিয়ে পেয়াজ হালকা বাদামী করে ভেজে গোশত দিন, কম আচে ঢেকে রাখুন, প্রয়োজন হলে অল্প পানি দিন এবং মাংস সিদ্ধ হলে নেড়ে নামান। হাঁড়িতে প্রয়োজনমতো পানি ফুটিয়ে চাল, দুধ, লবণ দিয়ে নাড়ূন। পোলাও এর চাল হয়ে আসার আগে ৬-৭ টুকরো কাঁচামরিচ দিন। অল্প আঁচে রেখে রান্না গোশত ছড়িয়ে দিন এবং গোশতগুলো পোলাও এর চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
সূত্র: ইন্টারনেট
Warning: Undefined variable $additional_loop in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-recipe.php on line 118
Warning: Attempt to read property "max_num_pages" on null in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-recipe.php on line 118


