কাঁচা আম দিয়ে মাংস ভুনা
উপকরণ : গরুর মাংস ছোট টুকরো ৫০০ গ্রাম, আম কিউব করে কাটা আধা কাপ, সরিষার তেল আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনো মরিচ গোল করে কাটা ১ টেবিল চামচ, পানি আধা কাপ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়ো দেড় চা চামচ, পাঁচফোড়ন গুঁড়ো ১ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ৩ টুকরো, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন :
১. মাংস ধুয়ে মাংস, লবণ, আদা, রসুন, মরিচ, হলুদ, এলাচ, দারুচিনি ও পানি দিয়ে সিদ্ধ করুন।
২. আম কেটে এক ঘণ্টা লবণ-পানিতে ভিজিয়ে রাখুন।
৩. কড়াইয়ে তেল গরম করে আদা, রসুন কুচি দিয়ে একটু নেড়ে আম দিন। এক মিনিট পর মাংস দিয়ে কষান।
৪. এরপর পাঁচফোড়ন, জিরা, গরম মসলা, গোলমরিচ, পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।
প্রকাশিতঃ কালের কন্ঠ – ৯ মে ২০১১
Warning: Undefined variable $additional_loop in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-recipe.php on line 118
Warning: Attempt to read property "max_num_pages" on null in /home/73/92/be/mbd24com/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-recipe.php on line 118


