সংকট উত্তরণে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হওয়ায় জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন। সময় চলে যাচ্ছে। যত দ্রুত সম্ভব সংলাপ শুরু করতে হবে। সংলাপ শুরু করলে সমাধানের পথ খুঁজে পাওয়া সহজ হবে।
জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো চার দিনের ঢাকা সফরের শেষ দিনে গতকাল সোমবার এই মন্তব্য করেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংলাপের যে প্রস্তাব দিয়েছেন, তাতে বিরোধী দলের সাড়া দেওয়া উচিত।
অস্কার ফার্নান্দেজ মনে করেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে….বিস্তারিত পড়ুন
গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ নিশ্চিত করার জোর পরামর্শ দিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ক্রীতদাস নয়, মানুষ হিসেবে বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে। এটা নিশ্চিত করে পোপের বক্তব্য ভুল প্রমাণ করতে হবে। তিনি বলেন, নানা মত ও বিভক্তি থাকতে পারে। কিন্তু গন্তব্য একটাই হতে হবে তা হলো- বিশ্বের গার্মেন্ট বাজারে তলায় নয়, নেতৃত্বে থাকতে চাই। দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। একই সঙ্গে আমরা ক্রীতদাসের মতো নয়, বিশ্বের দরবারে মানুষ হিসেবে বাঁচতে চাই।….বিস্তারিত পড়ুন
পোশাক শিল্পে অস্থিরতা রোধে ও নিরাপত্তাহীনতার কারণে আজ থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরী পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এ সময়ে শ্রমিকদের কোন ধরনের বেতন-ভাতা দেয়া হবে না। শ্রম আইনের ১৩(১)-এর ধারায় বন্ধ করার এ ঘোষণা দেয়া হয়। এছাড়া আজ থেকে যেখানেই শ্রমিক বিক্ষোভ হবে সেখানে সেই এলাকার মালিকরাও কারখানা বন্ধ করে দেবেন। গত ২৪শে এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর থেকে অব্যাহত শ্রমিক বিক্ষোভের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল পোশাক শিল্প মালিকদের….বিস্তারিত পড়ুন
বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি জট খুলতে যাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের (অস্থায়ী) সদস্য নির্বাচনে সৌদি আরবকে সমর্থন দেওয়ার শর্তে বাংলাদেশের প্রতি নমনীয় হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। এরই মধ্যে বাংলাদেশি অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সৌদি সরকার। এ ছাড়া দীর্ঘ ৭ বছর ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকা সৌদি শ্রমবাজার খুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে দেশটি। সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলোর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০১৪-১৫ মেয়াদে জাতিসংঘের….বিস্তারিত পড়ুন
রাজনৈতিক অস্থিরতা, জঙ্গিবাদ, প্রতিনিয়ত আত্দঘাতী বোমা হামলা, দুর্নীতি ও সন্ত্রাসবিক্ষুব্ধ পাকিস্তানে ১৪ বছর পর ফের ক্ষমতায় এসেছে নওয়াজ শরিফের দল মুসলিম লীগ। সেনাবাহিনীর চোখরাঙানিতে নওয়াজকে শেষবারে ক্ষমতা ছাড়তে হয়েছিল। তবে সেই সময়ের পাকিস্তানে এত সন্ত্রাস, হানাহানি ছিল না। আজকের পাকিস্তানে প্রতিদিনই সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কারণ এ দেশের অভ্যন্তরে অন্য দেশ প্রতিনিয়ত জঙ্গি দমনের নামে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালায়। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নওয়াজকে এবং তার….বিস্তারিত পড়ুন
গত ৭ মে বাদ আসর নয়াপল্টনে ১৮ দলীয় এক গায়েবানা জানাজায় গিয়েছিলাম। প্রাক্তন রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি প্রবীণ নাগরিক বদরুদ্দোজা চৌধুরীও তাতে ছিলেন। পাকিস্তান থাকতে বেশ কিছু গায়েবানা জানাজায় শরিক হলেও বাংলাদেশে তেমন হয়নি। বিশেষত, বিএনপির নেতৃত্বে-কর্তৃত্বে তেমন কোনো জানাজায় যাইনি। আওয়ামী লীগ ছেড়েছি ১৩ বছর। বিএনপি প্রধান বিরোধী দল, আমরাও সরকারবিরোধী। সরকারবিরোধী সবাইকে কোনো না কোনোভাবে একত্র হতেই হয়- এটাই রাজনীতি। কিন্তু কত কথা, কেন বিএনপির গায়েবানা জানাজায়….বিস্তারিত পড়ুন
৮৮ ঘণ্টার মধ্যে ৬ ছাত্রলীগ নেতাকর্মী দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার প্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন এসব সিদ্ধান্তের খবর নিশ্চিত করেছেন।….বিস্তারিত পড়ুন


